
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নবাসীকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি ও ৯নং নওপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
মো. মাইন উদ্দীন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় পবিত্র এই মাসের তাৎপর্য তুলে ধরে সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মো. মাইন উদ্দীন বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন এই পবিত্র মাসের রহমত, মাগফিরাত ও নাজাত সবার জীবনে নসিব করেন। তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, মো. মাইন উদ্দীন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।