সাংবাদিক সোহেল রানা বাবুর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সোহেল রানা বাবু, বাগেরহাট।।

 

‎বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য, গ্লোবাল টেলিভিশন ও বাংলা প্রেস মিডিয়া পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক সোহেল রানা বাবুর পিতার মৃত্যুতে শোক, রূহের মাগফিরাত কামনায় দোয়া ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ,বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখা, বাগেরহাট জেলা স্বাস্হ্য বিভাগ, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
‎বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য, গোটাপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আঃ রাজ্জাক হাওলাদার বার্ধক্য জনিত কারণে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ১৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‎তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য বাড়ীতে ভীড় জমে যায়। পরদিন মঙ্গলবার সকালে উত্তর গোটাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশে সমাহিত করা হয়। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য ও নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানাজা নামাজে অংশ নেন।
‎মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।



এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ