জ্বালানি তেলের অভাবে ক্ষোভ: হরিপুরে নিজের মোটরসাইকেল ভাঙচুর করলেন চালক

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি প্রকাশ্যেই ভাঙচুর করেছেন জসীম উদ্দিন নামে এক ব্যক্তি। আজ রবিবার সকালে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে তার নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন কাঁঠালডাঙ্গী বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন। যাতায়াতের প্রয়োজনে তিনি একটি মোটরসাইকেল ব্যবহার করেন। বেশ কয়েকদিন ধরে এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট চলায় তিনি বিভিন্ন পাম্প ঘুরেও তেল সংগ্রহ করতে পারেননি। আজ সকালেও তেল না পেয়ে চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের লোকজনের সামনেই নিজের মোটরসাইকেলটি ভাঙচুর করতে শুরু করেন।

বাজারে উপস্থিত লোকজন জানান, সকালে জসীম তার মোটরসাইকেলটি নিয়ে দোকানের সামনে আসেন। এসময় তেলের জন্য তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হঠাৎ তিনি খড়ি কাটা কুড়াল দিয়ে নিজের প্রিয় যানটির ওপর আঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিংবা বিভিন্ন জায়গায় ঘুরেও যখন প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, তখন এই মোটরসাইকেল রাখা নিরর্থক। এই ক্ষোভ থেকেই তিনি এমন কাজ করেছেন।

এলাকায় জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে যারা যাতায়াতের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল, তারা পাম্পগুলোতে দিনের পর দিন ঘুরেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ