দাগনভূঞায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া: সিলোনীয়া মাদরাসায় আলোচনা

সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।

​ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় ২০২৬ সালের আসন্ন দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা।

​মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পরিচালনা কমিটির সদস্য এবং জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইফুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​এছাড়াও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য ফখরুল ইসলাম মামুন, অ্যাডভোকেট আবুল বাসার এবং সওদাগর আবদুল হাই। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও ব্যক্তিবর্গ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ