বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।

সারা দেশের ন্যায় “অভায়শ্রাম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়াতেও নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে।
আজ সোমবার(১৮ আগস্ট) বিকেলে উপজেলা চত্বরে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়,সেটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা অডিটোরিয়াম সামনে এসে শেষ করে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকির হোসেন, আনসার ভিডিপির কর্মকর্তা রুহুল আমিন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত সাদিয়া শারমিন সহ মৎস্যজীবি ও স্থানীয় সাংবাদিকরা।
এসময় উপজেলা সফল মৎস্য উদ্যোগতা হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয় মৎস্য চাষী শহিদুল ইসলাম।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন,খাল-বিল থেকে হারিয়ে যাওয়া দেশি মাছ ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

রিংজাল ব্যবহার বন্ধ করে দেশি মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে, এবং সপ্তাহব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি উপলক্ষে জানান, ১৯ আগস্ট জেলেদের সাতার প্রতিযোগিতা,২০ আগস্ট – মৎস্য সেক্টরে তরুনদের ভাবনা শীর্ষক কর্মশালা, পোনা অবমুক্তি,২১ আগস্ট- মৎস্যজীবী দের সমন্বয়ে মতবিনিময় সভা,২২ আগস্ট প্রামাণ্যচিত্র প্রদর্শন,২৩ আগস্ট- চাষীদের পুকুরের মাটি-পানি পরীক্ষা,২৪ আগস্ট- মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ