খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে পৈতৃক নিবাসে এতিমদের মাঝে খাবার বিতরণ

মোহাম্মদ আবু দারদা, ফেনী

​বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফেনীর ফুলগাজীতে তাঁর পৈতৃক বাড়িতে এতিম শিশু ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে এই আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একই সঙ্গে খালেদা জিয়ার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

​আয়োজকদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি খালেদা জিয়ার পরিবারের উদ্যোগে এবং ফুলগাজী-ফেনীর সর্বস্তরের বিএনপির সহযোগিতায় সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হোসেন মজুমদার, শামীম মজুমদার এবং জাহির আসিফ মজুমদারসহ পরিবারের অন্য সদস্যরা। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার জন্মদিনকে কেন্দ্র করে কোমলমতি ছাত্র ও এতিম শিশুদের আপ্যায়ন এবং তাদের সঙ্গে নিয়ে দোয়া করা।

​খালেদা জিয়ার বাড়ির আঙিনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি সামাজিক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ