
ফেনী সংবাদদাতা
ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের কৃতী সন্তান আহম্মদ করিম চৌধুরী (আমজাদ) আপ বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে কেন্দ্রীয় সদস্য ও জনযোগাযোগ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক হিসেবে ঘোষণা হওয়ার পর সামাজিক ও রাজনৈতিক মহলে তাকে অভিনন্দন জানানো হয়। স্থানীয়রা একে ফেনীর গৌরব হিসেবে আখ্যা দিয়েছেন।
মরহুম করিমুল হক চৌধুরীর কনিষ্ঠ সন্তান আহম্মদ করিম চৌধুরী শৈশব থেকেই সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন ছাড়াও ফেনীর ক্রিকেটে রেখেছেন বিশেষ ভূমিকা। তিনি হাসানপুর গ্রামের প্রজন্ম ’৭১ ক্রিকেট ক্লাব গঠন করে ২০০০-২০০১ সেশনে ফেনী স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন।
শিক্ষাজীবন শেষে দেশের শীর্ষস্থানীয় ও একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করার পর বর্তমানে তিনি নিজস্ব ব্যবসায় যুক্ত আছেন। পাশাপাশি একশান ফর হিউম্যানিটি, ঢাকাস্থ ফেনী সমিতি, ফেনী ক্লাব ঢাকা, আনন্দপুর ফোরামসহ নানা সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন।
আপ বাংলাদেশ-এর সূচনালগ্ন থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফেনীবাসীর পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।