
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে রবিবার (১০আগষ্ট) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদ এ হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন।
বিজিবি জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হন। নাকুগাঁও আইসিপির মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। হস্তান্তরকৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরণ লাকড়া (২৮), অনিতা রানী (২৬) ও নন্দিনী লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবর্তী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, তাদের ঠিকানায় যোগাযোগ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।