চান্দিনার হাজী বিল্লাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার
কুমিল্লা।।

কুমিল্লা চান্দিনার হাজী বিল্লাল বাজার আশরাফিয়া খাইরুল উলুম দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ খোলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯ আগস্ট শনিবার সকালে উক্ত মাদ্রাসার ২য় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহান।

সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মাওলানা এরশাদুল হক মোল্লার সভাপতিত্বে অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক আলহাজ্ব ডা. মাওলানা মকবুল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন,বিশিষ্ট অর্থনীতিবীদ হাজী আবদুল মান্নান,ইউপি সদস্য জামাল হোসেন,অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবদুর রহিম,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ, মাহবুব আলম মোল্লা, ব্যাংকার ইসমাইল হোসেন।
বক্তব্যে অতিথিরা উক্ত প্রতিষ্ঠানে হিফজ বিভাগকে আন্তর্জাতিক মানের হিফজ, নূরানী, উন্নতির লক্ষ্যে সুচারুভাবে পরিচালনা করার জন্য আবাসন জায়গার ব্যবস্থাসহ ২য় তলায় হিফজ বিভাগ শিক্ষার উপযোগী করার জন্য দেশ ও বিদেশের সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় পেশ ইমাম নায়েবে মোহতামীম হাফেজ মোঃ রবিউল্যাহ এর দোয়া মোনাজাত পরিচালনায়
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান,
মোয়াজ্জেম হোসেন হায়দার,ক্বারী খালেদ সাইফুল্লাহ,মাস্টার আল মোস্তাকিম নাদিম,মাহবুব মোল্লা,ডা. মোজাম্মেল হোসেন,মাওলানা আবুল কালাম আশরাফী,সেলিম মেম্বার,মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ