
ফজলুর রহমান।
“জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মাণ”—এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট হতে এক বিশাল গণ মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে আবার মালঞ্চি বাজারের পূর্ব পাশ্বে এসে শেষ হয়।
পরে ওই স্থানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া থানা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ও আমীর মাওলানা একেএম আফজাল হোসেনএর সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আরো উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, থানা জামায়াতের অনন্য কর্মপরিষদে সদস্য মমতাজ আলী সরকার, আব্দুর রব,আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন, গোলাম মোস্তফা,মাওলানা জাহিদুল ইসলাম এবং শুরা সদস্য হাফেজ জহুরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জামায়াতের আমির হাফেজ রবিউল ইসলাম সহ ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার ও সেক্রেটারি শাহীন আলম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী সমর্থকরা।