তারেক আজিজের কবিতা “শ্রাবণের দিনে”

 

শ্রাবনের দিনে মেঘেরা তবলায় গলা মেলায়,
রিমঝিম বৃষ্টি আনমনে গান গায়।
মেঘের তর্জন গর্জন বর্ষণ
যেন মৃদু ঝংকারে মিলে ঐকতান।
পৃথিবীর কোলে পড়ে বর্ষণ ফোঁটা,
প্রকৃতির বুকে জাগে নতুন আশা।
সব পাখি বাঁধে ঘর আর ভাঙ্গে নীরবধি,
সবুজ পাতায় নাচে জলরাশি।
মাটির গন্ধে ভরে আসে শীতলতা,
মনের অন্ধকার সরে গিয়ে ফিরে আসে নীরবতা।
বৃষ্টির ছোঁয়ায় হয় মন উদাসীন,
আকাশের চোখে উড়ে আনন্দ নিশান।
শ্রাবনের দিনে যত স্বপ্ন ফিরে পায় প্রাণ,
বৃষ্টি আর মেঘের ঐকতানে গায় বর্ষা বিপ্লবের গান।

লেখক : মো. তারেক আজিজ,

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ