
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাছ বাজারে বিশেষ অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে একজন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া(মালঞ্চি) বাজারে উপজেলা মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার কতৃক আফ্রিকান মাগুর জব্দ করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৩ এবং বিধি ১৮ লংঘন করায় ৫(১) ধারায় অর্থদন্ড প্রদান করা হয়,পরে জব্দকৃত মাছ মৎস্য আইনের ১০ (১) বিধি অনুযায়ী উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া ও গালিমপুর মোট ২টা এতিম খানায় বিতরণ করা হয়।