ফেনী ছাগলনাইয়ার মসজিদে খতিবের কক্ষ থেকে চুরি

মোহাম্মদ আবু দারদা, ফেনী

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি মসজিদের খতিবের কক্ষ থেকে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। গত ৩১ জুলাই, বৃহস্পতিবার, মাগরিবের নামাজের সময় উপজেলার ক্যাপ্টেন লিক রোড এলাকার উত্তর সতর ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসেনের কক্ষে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী খতিব হাফেজ মাওলানা বেলাল হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, কক্ষের তালা ও আলমারি ভেঙে চোরেরা প্রায় ৭ লক্ষ টাকা এবং কিছু জরুরি কাগজপত্র নিয়ে যায়। বেলাল হোসেন বলেন, “আমরা যখন মাগরিবের নামাজ পড়ছিলাম, সেই সময়েই চুরির ঘটনাটি ঘটে।”

মসজিদে এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শাহাদাত হোসেন নামের একজন স্থানীয় মুসল্লি বলেন, “একটি সমাজ এভাবে চলতে পারে না। যেখানে আল্লাহর ঘর মসজিদও নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের ঘর তো তাদের কাছে কিছুই না।”

আরেকজন মুসল্লি হাফেজ সাইফুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটি খুবই লজ্জাজনক ঘটনা। যারা এই কাজ করেছে, তারা মসজিদকেও ছাড় দেয় না।

স্থানীয় বাসিন্দারা এই চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ