ফেনীর বন্যা নিরসনে ঐক্য ও সততার আহ্বান : এবি পার্টির মঞ্জু

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দীর্ঘস্থায়ী বন্যা সমস্যা সমাধানে গৃহীত “মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” বাস্তবায়নে নাগরিক ঐক্য ও দুর্নীতিমুক্ত প্রশাসনের পদক্ষেপের উপর জোর দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার ৩০ জুলাই ২০২৫ সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ফেনী অঞ্চলের বার্ষিক ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং এর কৃষি, বসতি ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সরকারের নেওয়া পুনর্বাসন প্রকল্পটি কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ না রেখে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, “যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। ফেনীর মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের বন্যা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।” তবে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ থাকায় তিনি এর তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, অনেকে সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের পক্ষে, যাতে দুর্নীতির সুযোগ না থাকে।

সভায় প্রকৌশলী তরুণ মজুমদার প্রকল্পের কারিগরি বিবরণ তুলে ধরেন। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ