ফেনী সিভিল সার্জন কার্যালয়ে জুলাই পুনর্জাগরণ উদযাপন

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে ২৮ জুলাই ২০২৫ জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা হয় বিকেল ৩টায়, স্থান ছিল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষ। সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান, ইএনটি কনসালটেন্ট ডা. মোবারক হোসেন দুলাল, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. আবদুল্লাহ আব্বাসী এবং অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্ডিওলজি কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম, পেডিয়াট্রিক্স কনসালটেন্ট ডা. আরমান বিন আবদুল্লাহ, সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, ট্রমা সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আলম এবং ফেনী জেলার জুলাই যোদ্ধা প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

উক্ত সভায় জুলাই পুনর্জাগরণ বিষয়ক ভিডিও ও প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার স্বাস্থ্য বিভাগ জুলাই যোদ্ধাদের কার্যক্রম তুলে ধরে। সভার আলোচনায় উপস্থিত সকলেই জুলাই পুনর্জাগরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের অগ্রগতিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ