শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফতার ১

মোঃ ফারুক খাঁন,, শ্রীমঙ্গল সংবাদদাতা।।

গত ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯.৫৫ ঘটিকার সময় সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল বিজিবির বধ্যভূমি কাবাব ঘর ক্যান্টিনের জানালার লক খুলিয়া ক্যাশ বাক্স হইতে নগদ ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা ক্যান্টিনের কর্মচারী মোঃ মিজান মিয়া (২৩), পিতা-মোঃ রাজন মিয়া, সাং-ইলাশপুর, ডাক-তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট; বর্তমান ঠিকানা-আউট সিগন্যাল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার চুরি করিয়া নিয়া যায়।

উক্ত ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া র‌্যাবের সহায়তায় ঢাকা আশুলিয়া এলাকা হইতে আসামী মোঃ মিজান মিয়াকে গ্রেফতার করিয়া বিজিবির ক্যান্টিন হইতে চোরাইকৃত ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা, একটি ট্র্যাভেল ব্যাগ এবং আসামী ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ