হাসানগনিপুরে সদ্য নির্মিত সড়ক ধ্বংসের আশঙ্কা, জমি কাটার অভিযোগ

দাগনভূঞা সংবাদদাতা।।

দাগনভূঞার হাসানগনিপুর এলাকায় সদ্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত জমির মাটি কেটে ফেলার কারণে সড়কটির পাশের গাছ ও মাটি ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) ফোনে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। তার অভিযোগ, ফরিদ মেম্বার বাড়ির সামসু মিয়া সরকারি সড়কের একেবারে সন্নিকটে তার জমির মাটি কেটে নিচে ফেলে দিচ্ছেন। এতে সামান্য বৃষ্টিতেই সড়কের স্থায়িত্ব মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন,সড়কের পাশে মাটি কেটে ফেলার কারণে বর্ষায় ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এত কষ্ট করে তৈরি সড়কটা যদি এমনেই নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দুর্ভোগ বাড়বে।

আরেকজন বাসিন্দা হাছেন মিয়া জানান,সড়কটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন দেখছি, নির্মাণের কিছুদিনের মধ্যেই আবার ঝুঁকির মুখে পড়েছে। এটা খুবই দুঃখজনক।

হাসানগনিপুর এলাকার শেয়াশন দিঘির পাড় দিয়ে সম্প্রতি নির্মিত এই সড়কটি গজারিয়া রোডের সঙ্গে সংযুক্ত। এটি দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করেন।
এই সড়কটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এবং সম্প্রতি সরকারি বরাদ্দে তা বাস্তবায়ন হয়।

এলাকাবাসীর দাবি , সড়কের পাশে মাটি কাটার কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং সড়ক রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ