
মো:রফিকুল ইসলাম,নড়াইল।।
নড়াইলের নড়াগাতি থানার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
(২৭ মে) সোমবার মধ্য রাতে গৌরীপুর বাজারের দুর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে২ কেজি গাঁজা এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধারসহ তাদের মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন,মাদক ব্যবসায়ী মো.হাসিব শেখ (৩২),পিতা: ওলিয়ার শেখ,গ্রাম,পাচুরিয়া,থানা, লোহাগড়া,জেলা,নড়াইল ও মাদক ব্যবসায়ী মো.ইকরাম মৃধা (৫০),পিতা,মৃত-মোকসেদ মৃধা,গ্রাম, পার মল্লিকপুর,থানা,লোহাগড়া,জেলা,নড়াইল কে আটক করা হয়েছে।
এসময় অভিযান পরিচালনা করেন,নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।