শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

মোঃ আবেদ আহমেদ,বিশেষ সংবাদদাতা।।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটির চলমান বিভিন্ন সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে ৩ মে রোজ

শনিবার, সংগঠনটির উদ্যেগে বিনামূল্যে চুক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ১ হাজার চুক্ষু রোগীর পরীক্ষা করেন ডা.আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন, ডা. জিশান আহমেদ। চিকিৎসা সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চুক্ষু হাসপাতাল।

প্রাথমিক চিকিৎসা, ফ্রি ঔষধ, ও ছানি রোগীদের মৌলভীবাজারে নিয়ে অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায়।

এসময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি নাসির আহমেদ, সহ- সভাপতি বিশ্বজিৎ অধিকারি পলক, সহ- সভাপতি ফখরুল আহমেদ, এম এ করিম, সহ- সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান মান্না, বিকাশ দাশ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আলম, কোষাধ্যক্ষ প্রানেশ দেবনাথ, দপ্তর সম্পাদক অনিক রায়, ত্রান ও পুনবাসন সম্পাদক সজল রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ মাসুদ প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ