চুনারুঘাটে ইউনিয়ন স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ-

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়ন স্বাস্থ্য সেবা ও পবিবার কল্যান সংস্কারের দাবীতে মানব বন্ধন করেছে স্হানীয় যুব ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

১৭ এপ্রিল শুক্রবার উপজেলার রাণীগাঁও ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাণীগাঁও ইউনিয়নটি হবিগঞ্জ জেলার একটি জনবহুল এলাকা, যেখানে বাগান ও সমতল মিলিয়ে মোট ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস।

এই বিপুল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র, যা প্রায় ২৫ বছর ধরে নামমাত্র চালু রয়েছে।
নিয়মানুযায়ী এই কেন্দ্রে মেডিকেল অফিসার (Family Welfare), সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) (মিডওয়াইফ/প্রসব সেবা প্রদানকারী) এবং অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ারসহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র একজন FWV দিয়ে কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তবে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ওই FWV মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ মারাত্মক স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কেন্দ্রে মেডিকেল অফিসার পদে বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কেউ দায়িত্ব পালন করছেন না। অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রটির ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এখানে আসতে অনিহা প্রকাশ করেন।
এছাড়া, হাসপাতালের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বে দুইবার বরাদ্দ আসলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে স্থানীয় জনগণের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামান্য অসুস্থতা নিয়েও সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
এই পরিস্থিতির অবসান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় যুবসমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবি জানান যুব সমাজ, সচেতন নাগরিক সু-শীল সমাজের নেতৃবৃন্দরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ