তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও শুভকামনা

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি এস এম মোস্তফা কামাল। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. মিল্টন হোসেন মুন্সি।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছে। তাই তারা যেন মনোযোগ, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে পরীক্ষায় সাফল্য অর্জন করে এবং ভবিষ্যতে দেশের কল্যাণে অবদান রাখে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ফুল ও কলম উপহার দেওয়া হয়। একই সঙ্গে তাদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ