বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম (৪০) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প জানতে পাড়ে বাগাতিপাড়া উপজেলার মালিগাছা এলাকার লোকমানপুর-আড়ানী সড়কের ধারে ইয়াবা বিক্রির জন্য আরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী দাঁড়িয়ে আছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল।
এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরিফুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তারা। পরে তার দেহ তল্লাশি করে পিলিথিনের কাগজে মোড়ানো ৪৩ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে ঘটনার দিন রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিফুলের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান নিশ্চিত করে জানান, র‍্যাবের দায়েরকৃত মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম কে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ