
রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলাবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও চায়নার (সিএমজেড) কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. সারোয়ার জাহান চৌধুরী (পলাশ)।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।
তিনি বলেন, “পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ-বেদনা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলা নববর্ষ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।” এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি আমাদের শিকড়ের সাথে গভীর সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। গ্রামীণ জনপদের মেলা, পান্তা-ইলিশের আয়োজন, বৈশাখী গান—সব মিলিয়ে এটি বাঙালির হৃদয়ের উৎসব।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আসুন, আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। নতুন বছর হোক উন্নয়ন, ঐক্য ও মানবিকতার বছর।”
শেষে তিনি কেন্দুয়াসহ সমগ্র দেশের জনগণের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান—“শুভ নববর্ষ ১৪৩৩”।