খুলনায় কনস্টেবল নিয়োগ: যোগ্য প্রার্থী বাছাইয়ে কঠোর বার্তা এসপির

রাসেল আহমেদ,খুলনা:

 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ব্রিফিং প্যারেড। আসন্ন নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “যোগ্য প্রার্থী বাছাইয়ে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই অনিয়ম বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। প্রতিটি ধাপে নিয়ম মেনে কাজ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষের আস্থা অটুট থাকে।”
পুলিশ সুপার জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সকলকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ