পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন করে শুরু করার প্রেরণা দেয়: মনিরুল ইসলাম ভুট্টো

কেন্দুয়া-নেত্রকোণা সংবাদদাতা।।

 

সারা দেশেরন্যায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উৎসবের আমেজের মধ্যেই চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাই ভাই এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম ভুট্টো দিয়েছেন ভিন্নধর্মী বার্তা। পহেলা বৈশাখ উপলক্ষে ৭নং ইউনিয়নবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি উন্নয়ন, সেবা ও জনকল্যাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

স্থানীয়দের মতে, এবারের নববর্ষে প্রার্থীদের শুভেচ্ছা বার্তার মধ্যেও আলাদা করে নজর কেড়েছে ভুট্টোর বক্তব্য। তিনি শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

মনিরুল ইসলাম ভুট্টো বলেন, “পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন করে শুরু করার প্রেরণা দেয়। এই প্রেরণা থেকেই আমি মাসকা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি জানান, ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, কৃষকদের সহায়তা, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার দেবেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

নববর্ষের এই দিনে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই। মাসকা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা আমার স্বপ্ন।”

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনন্দ-উৎসবের আয়োজন করা হয়েছে। নতুন বছরের এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নতুন বছরের শুরুতে এমন আশাবাদী বার্তা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ