ফেনী জেলা বিএনপির বৈশাখী কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:
আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে ফেনী জেলা বিএনপি আয়োজন করেছে বর্ণাঢ্য ও সজ্জিত এক সাংস্কৃতিক কর্মসূচি । দিনব্যাপী এই আয়োজনে থাকছে গান , পান্তা-রুই ,  বত্তা সবজি , আর বর্ণিল শোভাযাত্রা—সব মিলিয়ে প্রাণের উৎসবে ভরে উঠবে ফেনী শহর ।

কর্মসূচির সূচনা হবে ভোর ৭টায় ,  ফেনী প্রেসক্লাবের সামনে জাসাসের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মাধ্যমে । এরপর সকাল ৮টায় আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাত ও রুই মাছ পরিবেশনের।

সকাল ৯টায় শুরু হবে বৈশাখী শোভাযাত্রা । এতে অংশগ্রহণকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নববর্ষকে বরণ করে নেবেন নানা রঙের পোশাক , বাদ্যযন্ত্র ও উৎসবের উচ্ছ্বাস নিয়ে ।

আলাল উদ্দিন আলাল
সদস্য সচিব
ফেনী জেলা বিএনপি

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ