
বিশেষ সংবাদদাতা।।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের ঈদ পূণর্মিলনী ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলের রিজিক রেস্তোরাঁয় পরিচয় পর্ব শেষ করে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশেপাশের সকল দর্শনীয় স্থানের মনোরম সৌন্দর্য উপভোগ করা হয়। সারাদিনের ক্লান্তিহীন পথচলায় রাতে হোটেল গ্রান্ড সুলতান এ এসে ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত ঈদ পূণর্মিলনীতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মাসউদ নকীব, আমিনুল ইসলাম, সাদেকুর রহমান, আব্দুর রহমান নাসির, মাজহারুল হক শাহীন,সেলিম ভূইয়া, আশরাফুল ইসলাম, মনির হোসেন,সেলিম আহমেদ, আবুল হোসেন ঢালী। আরো উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল শাখার সভাপতি জনাব ফারুক খাঁন।
বন্ধু মাসুদ বলেন,, আজকে বন্ধুদের সকলকে কাছে পেয়ে সত্যি ই আমি খুব আনন্দিত। পরবর্তীতে আরো বড় পরিসরে সকল বন্ধুদের সাথে নিয়ে এমন আয়োজন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বন্ধু আমিনুল বলেন,, এতো স্বল্প সময়ের মধ্যে এমন সুন্দর আয়োজন করার জন্য বন্ধুরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এমন আয়োজনে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
বন্ধু সাদেক বলেন,, আজকের আয়োজন অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে সকলের পরিবার সহ একটা আয়োজন এবং ঈদুল আজহার পর সাজেকে পরিকল্পনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। 