শেরপুরে ৭ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের সাত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রবিবার(৩০মার্চ) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুই থেকে আড়াইশ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন।

আগাম ঈদুল ফিতর পালিত গ্রামগুলো হচ্ছে, শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

স্থানীয়দের তথ্যমতে, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে। এতে মুসুল্লিদের সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান
এলাকাবাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ