
জুয়েল হৃদয়, শরণখোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার,সাবেক যুগ্ন আহ্বায়ক- শফিকুল ইসলাম বাবুল, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান শিমুল গাজী, বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক, তালুকদার মধু,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে-খায়রুজ্জামান শিপন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চান। বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং জাতীয় রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।