তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ফারুক মাষ্টার,তিতাস (কুমিল্লা) সংবাদদাতা.

 

কুমিল্লার তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার সকালে র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনীর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,জনস্বাস্থ্য কর্মকর্তা সাদেক মোহাম্মদ জুনায়েদ, মাধ্যমিক শিক্ষার মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ