নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবককের মৃত্যু

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো.ইমদাত শেখ (৩২) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে যোগানিয়া বাজারের আমলতা এলাকায় এই ঘটনা ঘটে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমদাত শেখ কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত-সিরাজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের চুন্নু গ্রুপ ও নুরমোর্শেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার সন্ধ্যার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

এতে নুরমোর্শেদ গ্রুপের ইমদাত শেখ প্রতিপক্ষর হামলায় গুরুতর আহত হয়। পরে আহত ইমদাত শেখ কে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত-বলে ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

ওই এলাকায় পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে,ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ