শেরপুরে সহোদর ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

 

শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাই মো. ইয়াকুব আলী (৫৫)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে ইয়াকুব আলীকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের নিজেদের বাড়ির আঙিনায় জামগাছের একটি ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে ইয়াকুব আলী ধারালো দা দিয়ে বড়ভাই হাতেম আলীর ঘাড়ের পেছনে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ৩১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান।

ঘটনার পর নিহতের স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে বিচারিক পর্যায়ে বাদী, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ