
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, “সোনাগাজী উপজেলার সর্বত্র দাড়িপাল্লার গণ জোয়ার সৃষ্টি হয়েছে।” সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড মহেশ্চর বাখরিয়ায় আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ভোট কর্মী সমাবেশে তিনি প্রধান মেহমানের বক্তব্যে এই মন্তব্য করেন।
ডা: মানিক বলেন, “জনগন দুর্নীতি এবং দু:শাসন থেকে মুক্তি পেতে চায়। বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছে তারা জনগনের ভাগ্য তামাশা করেছে। তাই জনগন আজ পরিবর্তন চায়।” তিনি আরও যোগ করেন, “একটি মানবিক বাংলাদেশের জন্য জনগন দাড়িপাল্লা মার্কাকে বেচে নিতে চায়। জামায়াতে ইসলামীর মানবিক কর্মসূচি সবার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।”
২০২৬ সালের নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, “কোন ষড়যন্ত্র এই জোয়ার ঠেকিয়ে রাখতে পারবেনা, ইনশাল্লাহ।”
সমাবেশে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: মোস্তফা, পৌরসভার আমীর মাওলানা মো: কালিম উল্লাহ, উপজেলা সেক্রেটারী এ এস এম বদরুদ্দোজা এবং পৌরসভার সেক্রেটারী মহসীন ভূঁঞা। অন্যান্যদের মধ্যে পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিক উদ্দিন নোভেল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।