কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে গণফোরামের প্রার্থী ঘোষিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

গণফোরামের কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. আজিজুর রহমান ভূঁইয়া মজনুকে মনোনীত করল দল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে গণফোরাম থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. আজিজুর রহমান ভূঁইয়া মজনু। দলের আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর এলাকাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কৃষকবান্ধব অবস্থান এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয়ভাবে তিনি নম্র, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে পরিচিত। কৃষিখাতের সমস্যা সমাধান, এলাকার উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান নিয়ে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মজনু বলেন, “এই এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এটাই আমার প্রধান অঙ্গীকার। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, জনগণের সেবা।”

গণফোরাম সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনটি তারা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। দলের দাবি, মো. আজিজুর রহমান ভূঁইয়া মজনু মাঠে-ঘাটে দীর্ঘদিন ধরে নিবেদিত সংগঠক হিসেবে কাজ করেছেন এবং একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ