নড়াইলে ধানের পালায় আগুনের খবর পেয়ে ছুটে গেলেন জননেতা শিহাবুর রহমান

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের মনছের সর্দারের ছেলে মো:রফিকুল ইসলামের ধানের পালায় রাতের আধারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্ত’রা।

(১০ নভেম্বর) সোমবার মধ্য রাতে রফিকুল ইসলামের ধানের পালায় রাতের আধারে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,গত ৮ নভেম্বর সনিবার গরুতে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আনছার ফকিরের ছেলে জামাল ফকিরের সাথে তর্কবিতর্ক হলে আমাকে অকার্থ ভাষায় গালমন্দসহ মারতে চেষ্টা করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।

তার ২ দিন পরেই আমার ধানের পালায় কে বা কাহারা রাতের আধারে আগুন ধরিয়ে দিয়ে আমার এত বড় ক্ষতি করলো। এদিকে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকেই বামনহাট গ্রামে প্রতিনিয়তই ঘটছে নানা গরুচুরিসহ ছিন্তায়ের ঘটনা।

প্রশাসনের সহযোগিতা কামনা করছেন গ্রাম বাসি। এ বিষয়ে অভিযুক্ত জামাল ফকির বলেন,রফিকুলের সাথে আমার গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটকাটি হয়েছে তবে ধানের পালায় আগুন দেয়ার মত খারাপ কাজ করতে পারি না,আমিও ধান লাগিয়েছি বলেও জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ