
মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ –
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার বিকেলে ইউনিয়নের মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মো. শহীদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা সৈয়দ আবু নাঈম হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতু ছিলেন বিএনপির মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সায়হাম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।
বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন, আমি রাজনীতিতে এসেছি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের ভাগ্যের জন্য নয়। আমি অবহেলিত জনসাধারণের সেবা করতে চাই, জীবনের শেষ সময়টুকুও জনগণের কল্যাণে উৎসর্গ করতে চাই। তিনি আরও বলেন, আমি ধানের শীষের প্রার্থী। এই ধানের শীষ শুধু আমার নয়, এটি খালেদা জিয়ার মার্কা, এটি তারেক রহমানের মার্কা। তাই চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নের স্বার্থে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।ি
আমি আপনাদের উন্নয়নের দায়িত্ব নিলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো: শাহজান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সেক্রেটারি উপাধ্যক্ষ্য মোজাম্মেল হক তালুকদার, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, মাধবরপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি হেলাপখান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার শ্যামল, উজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুর রহমান মহালদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনা অব্যাহত দুঃশাসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গুম-খুন ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার।
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষে ভোট প্রদানের অঙ্গীকার করেন এবং পুরো মাঠজুড়ে ধানের শীষের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।