চান্দিনায় প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

কুমিল্লা চান্দিনার আবেদানুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির এর চাকুরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে ফুল সজ্জিত গাড়ীতে প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করলো প্রাক্তন শিক্ষার্থীরা।সুদীর্ঘ ৩১ বৎসরের কর্মযজ্ঞের ইতিটানেন তিনি।
৮ নভেম্বর শনিবার দিনব্যাপী আবেদানুর এলামনাই এসোসিয়েশনের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মাঠে প্রথমবারের মত তাদের প্রিয় শিক্ষককে বিদায় সর্বর্ধনা প্রদান করলো বলে আয়োজকরা জানান।
এসময় অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক আলমগীর কবির বলেন -সহকর্মী শিক্ষার্থী,ও অভিভাবকগণের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে শিক্ষকতা জীবন পরম সার্থক হয়েছে বলে করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান বিএসসি বিএড, গল্লাই আবেদা নূর ফাউন্ডেশনের রেক্টর শাহাজাহান সাজু, গল্লাই আবেদা নূর বিএমআই কলেজের অধ্যক্ষ ড. আমীর খসরু, প্রফেসর আবুল ফয়েজ মোঃ আবদুল্লাহ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. শাহজাহান।
এসময় এলামনাই এসোসিয়েশন এর সদস্য এবিএম রুহুল আমীন ও আহম্মদ শরীফ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আবদুর রব মেম্বার, শিক্ষক সাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, আবু তাহের, আবেদা নূর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাঈদুর রহমান, বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. আলী আশরাফ, মো. নূরে আলম, মো. হাবিবুর রহমান, মুছা কালিমুল্লাহ, বোরহানউদ্দিন মামুন, মো. শরিফুল ইসলাম মুন্সী, নেওয়াজ শরীফ, নবীর হোসেন,মোকতাদির রাসেল , মিজানুর রহমান, কামরুল হাসান, সালমান আজিজসহ অনেকে।
সহকর্মীরা বলেন, আলমগীর স্যার কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন প্রেরণাদাতা ও দিকনির্দেশক। তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।
এদিকে একজন স্বপ্নদ্রষ্টার বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে আবেগপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন- সততা,মানবিকতা  এবং দক্ষতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন প্রত্যহজীবনে আজীবন লালন-পালনের চেষ্টা করবেন। এ সময় বক্তারা প্রিয় শিক্ষকের সুস্বাস্থ্য  ও দীর্ঘায়ু কামনা করেন।
পারিবারিক জীবনে সাফল্য প্রধান শিক্ষক আলমগীর কবীর ৩১ বছর চাকুরী জীবনে প্রথম দুই বছর মতলব আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক, পরে  ১৯৯৮ সাল থেকে গল্লাই আবেদানুর উচ্চ বিদ্যালয়ে ২৯ বছর অত্র বিদ্যালয়ে  কর্মরত থেকে ১৪ অক্টোবর অবসর গ্রহন করেন।
শ্রদ্ধা, ভালোবাসা ও বিদায়ের বেদনায় শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ ছিল গভীর আবেগে ভরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ফুলে মোড়ানো গাড়িতে প্রিয় শিক্ষককে তার বাড়ি পৌঁছে দেয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ