চোরের উপদ্রব থেকে বাঁচতে লোহাগড়ায় ভুক্তভোগী এলাকাবাসী’র মানববন্ধন

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চারটি গ্রামে চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কালনা–লোহাগড়া–লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা–কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামের সাধারণ মানুষের আয়োজনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউপি সদস্য মো. রতন শেখ,ব্যবসায়ী ইমদাদুল হক শিপন,মো. ইলিয়াস শেখ,মো. হোসেনুর মোল্যা,হায়দার আলী,ইনামুল শেখ,মো. আজমল হোসেন,কৃষ্ণ সরকার ও তরুলতা সরকারসহ অনেকে।

বক্তারা বলেন,লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত-সরোয়ার শেখের দুই ছেলে—আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৭)—দীর্ঘদিন ধরে মোচড়া,কাউড়িখোলা, কামঠানা ও আশেপাশের এলাকায় চুরির সঙ্গে জড়িত।

সম্প্রতি চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা করলে বাড়ির সদস্যদের সন্দেহ হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিজবুল্লাহ সাকিবকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বক্তারা আরও অভিযোগ করে বলেন,এ ঘটনার পর চোর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম গ্রামবাসীর পাঁচজনের নাম উল্লেখ করে নড়াইলের পুলিশ সুপার বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ