এলাকাবাসী, প্রশাসন ও সাংবাদিকদের অংশগ্রহণে রূপগঞ্জে মাদক বিরোধী মিছিল ও পথসভা

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

“মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই” স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসন,থানা পুলিশ ও সাংবাদিকসহ গোয়ালপাড়া এলাকাবাসীর অংশগ্রহণে মাদক বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক সাইফুল ইসলাম,
সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আলম হোসেন, চ্যানেল এস’র সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, মাছুম মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, পূর্বাচল প্রিক্যাডেট স্কুলের ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, পূর্বাচলের পাশে গোয়ালপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে অব্যাহত ভাবে মাদক কারবারি বেড়ে গেছে। তাই অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে কঠোর হস্তে মাদক দমন করতে হবে। অন্যথায় নিরাপত্তা পাবো না।

এ সময় প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক ও কিশোর গ্যাং ভয়াবহ আকার ধারন করেছিলো। এসব নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রশাসন, পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারবে না। যদি এলাকার জনগণ এক না হয়। যদি অভিভাবকরা সচেতন না হয়।

সভাপতির বক্তব্যে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। মাদক কারবারিদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু তারা জামিনে এসে ফের পুরনো ব্যবসায় জড়িয়ে যায়। এতে একটি মহলের মদদে থাকে। যদিও পুলিশের কঠোরতার, আন্তরিকতার অভাব নাই। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন, সমাজ সচেতনতাই হতে পারে সমাধান। ##

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ