শরণখোলায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

জুয়েল হৃদয়, শরণখোলা।

 

শরণখোলা উপজেলা বিএনপির উদ্যোগে ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট–৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। তার আগমনে উপস্থিত নেতাকর্মীরা ফুল-মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করেন।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান শিমুল গাজী,উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি নেতা জাকারিয়া জমাদ্দার আলতাফ জমাদ্দার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ সহঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অংশ নেন মৎস্যজীবী দল , , ছাত্রদল, শ্রমিক দল ও নারী দলের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি বাস্তবসম্মত রূপরেখা। এই কর্মসূচি তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপি মাঠে নেমেছে।

প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন,
“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি। আপনাদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে।”
তিনি আরও বলেন, “৩১ দফার বাস্তবায়নই দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবে।”

নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও সাধারণ মানুষের অংশগ্রহণে পথসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ