
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
দাগনভূঞার সিলোনিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে এনামুল হক প্রথম, মোহাম্মদ আব্দুল গনি দ্বিতীয়, আ.ন.ম কুতুব উদ্দিন তৃতীয় এবং মোঃ ফিরোজ খান চতুর্থ হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন শামীমা আক্তার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। তিনি জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ে মোট ১৪২১ জন ভোটারের মধ্যে ১০২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ১১ জন এবং সংরক্ষিত মহিলা পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান ও মোঃ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। তাঁরা নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেন।