
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়িরহাট বাজারে বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম-এর পক্ষে ‘বাগেরহাটের উন্নয়নই হোক আমাদের অঙ্গীকার’ এ আসনের উন্নয়নে কর্ম পরিকল্পনার ১৭ টি ফিরিস্তি তুলে ধরে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান ফকির, সাধারণ সম্পাদক মো. ইদুল হোসেন, সহ-সভাপতি মো. কুদ্দুস মাতুব্বর, মো. শাহজাহান শিকদার ও যুবদল নেতা মারুফ শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, এ আসন থেকে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সকলে কাজ করতে হবে