পথশিশু নয় বোঝা, শিক্ষায় গড়ি নতুন আশা, আমাসুফ লার্নিং সেন্টারের মানবিক উদ্যোগ

মোঃ আবেদ আহমেদ- বিশেষ সংবাদদাতা।।

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলো আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটি সংগঠনটির তত্ত্বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার এর উদ্যোগে ২৪ অক্টোবর রোজ শুক্রবার শ্রীমঙ্গলের ঐতিহাসিক বধ্যভূমি ৭১ প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে আনন্দমুখর খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং খাবারের আয়োজন করা হয়।

শিশুরা পুরো সময়জুড়ে উৎসাহ ও উচ্ছ্বাসে অংশ নেয়। সমাজের অবহেলিত এই শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এবং তাদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীমঙ্গলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এনামুল হক এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সদস্যবৃন্দ।
অতিথিরা পথশিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও আমাসুফ এর সহযোদ্ধার ভূমিকায় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন( আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাছির আহমেদ, সহ-সভাপতি ফকরুল আহম্মেদ, সাধারণ সম্পাদক উত্তম রায়, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক চৌধুরী মান্না, কোষাধক্ষ্য প্রানেশ দেবনাথ,
প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।

শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে আমাসুফ লার্নিং সেন্টারের এ কার্যক্রম নিয়মিত ভাবেই চলমান থাকবে বলে আয়োজকরা জানান। তারা বিশ্বাস করেন, সুযোগ পেলে পথশিশুরা বোঝা নয়, ভবিষ্যতের সম্পদ হয়ে উঠবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ