
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ফেনী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে ছাগলনাইয়া থানা পুলিশ ০২ জন ছিনতাইকারীসহ মোট ০৬ জনকে আটক করে। এছাড়া সোনাগাজী মডেল থানা বিভিন্ন মামলায় ০৬ জন, ফেনী মডেল থানা ০৭ জন, দাগনভূঞা থানা ০৪ জন এবং ফুলগাজী থানা পরোয়ানাভুক্ত ০৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
আটককৃত ২৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।