
মো: রফিকুল ইসলাম,নড়াইল।
নড়াইল জেলার নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেনকে নড়াইল ১ আসনে এমপি হিসাবে দেখতে চাই লিখা গেট গত (১৭ অক্টোবর) মধ্য রাতে কে বা কারা ভাঙচুর করে।
অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন অভিযোগ করে বলেন,ভোটে মাঠে কোন শত্রুতা নাই,যাকেই দল থেকে ধানের শীষ প্রতীক দিবে,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো।
তবে বিএনপি যেদিন আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন দেবে,সেদিনই নড়াইল-১ আসনে ধানের শীষের প্রকৃত প্রার্থীকে সবাই জানতে পারবেন,আমরা সবাই একই পরিবারের সন্তান।।
আমরা সবাই দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনার প্রতি অনুগত। যাকেই বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে,আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব,এটাই আমাদের অঙ্গীকার। দুঃখজনক ঘটনা গতরাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ছবিসংযুক্ত গেইট ও ব্যানার ভাঙচুর করেছে।
এই ধরনের উসকানিমূলক ও হিংসাত্মক রাজনীতি চব্বিশের ৫ আগস্টের পর দেশের মানুষ আর মেনে নেবে না। এই ঘটনার বিরুদ্ধে আমরা ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।
নড়াইল-১ এর সকল স্তরের জনগণের প্রতি আমার অনুরোধ গুজব ও উসকানিদাতাদের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন,ঐক্যবদ্ধ থাকুন,
সত্য ও ন্যায়নিষ্ঠার রাজনীতির পাশে থাকুন,বলে নড়াইল ১ আসনের সর্বস্তরের জনসাধারণকে আহব্বান করেন।