
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর শিয়াল্লড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ কে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল স্বার্থবাদী বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক আব্দুর রশিদ দাবি করে দৈনিক শিক্ষা ডটকম কে বলেন, প্রতিষ্ঠানের পাশে স্বার্থবাদী কয়েকজনের বাড়ি রয়েছে তারা প্রতিষ্ঠান নিজেদের বাড়ির মতন ব্যবহার করতে চাই এবং সময় ও সময় তারা বিভিন্ন দাবি দেয় যেটা আমি প্রধান শিক্ষক হিসাবে কখনো মেনে নেওয়ার মতো নয় তাই প্রতিষ্ঠান সৌন্দর্য বজায় রাখতে অনেককে বিভিন্নভাবে বুঝানো হয়েছে এবং স্কুল খোলার সময় থেকে বন্ধ হওয়া অবধি স্কুল মাঠ সম্পূর্ণভাবে ব্যবহার নিষেধ করার কারণে আমার উপর একটি মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছিল স্বার্থবাদী কয়েকজন।
স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার কামরুজ্জামান অপু বলেন, ঘটনা কিছুই না কিছু মানুষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য ছড়াচ্ছে। যেটা আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি। তবে এরপর সরাসরি কেউ মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করব।
হরিপুর উপজেলা নবসরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন প্রবীণ শিক্ষক কে হয়রানি করে এবং তার মানসম্মান আঘাত দেওয়ার কারণে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাবো।