ফেনীর পুলিশ সুপারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী শহরের প্রধান সড়ক ও ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যানজটমুক্ত করতে একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, বিকেলে ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি ফেনী মডেল থানার সামনে থেকে বড় মসজিদ এবং ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে ইসলামপুর রাস্তার মাথা পর্যন্ত ব্যস্ততম এলাকায় চালানো হয়।

​শহরের ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকান, অবৈধ সাইনবোর্ড এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে বেদখল ছিল, যা যানজট সৃষ্টির পাশাপাশি জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে এবং শহরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। অভিযানকালে সড়কের ওপর বসানো অস্থায়ী দোকানপাট, সাইনবোর্ড ও অবৈধভাবে পার্ক করে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয়।

​অভিযান শেষে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান শহরের সড়ক ও ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেন। একইসাথে, ভবিষ্যতে কেউ আইন অমান্য করে সড়ক বা ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।

​এই উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নিশাত তাবাসসুম এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ