
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) আনুমানিক রাত ১টা ৪০ মিনিটে উপজেলার সীমান্তবর্তী ফেনাপুস্করনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকুচা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। টহল দলটি ফেনাপুস্করনী এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ২১৮৩/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে ওই ব্যক্তিকে ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক করে।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।