
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
গত বুধবার দিবাগত রাতে সালুয়া ইউনিয়ন বি এনপির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সহকর্মীদের সাথে নিয়ে নিজ ইউনিয়নের ৮টি পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রধান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালুয়া ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক মোঃ বকুল মিয়া,সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সেচ্ছাসেবক দলের সভাপতি হারুন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজল মিয়া,কামাল,মাহবুবুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত তিনি সালুয়া ইউনিয়নের প্রতিটি মণ্ডপ পরিদর্শন কালে মণ্ডপের দায়িত্ব প্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক পূজায় আগত ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।