
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা।।
নাটোরর বাগাতিপাড়া উপজেলায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এন্ড এফ পি ও) হিসেবে যোগদান করলেন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক,গত ০৭ সেপ্টেম্বরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয় ।
আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পদায়নকৃত কর্মকর্তা হিসেবে তিনি বাগাতিপাড়ায় তার কর্মস্থলে দায়িত্ব গ্রহন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ও তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার পরিচয় অর্জন করেন পরবর্তীতে তাকে খুলনা সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়, গত ০৭ সেপ্টেম্বরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন থেকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
উল্লেখ ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের গ্রামের বাড়ী বগুড়া জেলার সদর উপজেলায়।
তিনি বাগাতিপাড়া উপজেলাবাসীকে পূর্নাঙ্গ সেবার মান পৌঁছে দিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।